নারকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
১৭ জুন ২০১৯, ১৭:৩৬আপডেট : ১৭ জুন ২০১৯, ১৮:০০

নারকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের পূর্ব সলদি গ্রামে নারকেল গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিবল দেওয়ান (৬৫) নামের একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনা ঘটে।

মজিবল উপজেলার উলানিয়ার নয়াখালী গ্রামের মৃত রুমু দেওয়ানের ছেলে।

ঘটনাস্থলে থাকা মেহেন্দীগঞ্জ থানার এসআই নাসির হোসেন জানান, ‘দৈনিক মজুরির ভিত্তিতে নারকেল গাছ পরিষ্কার করাই মজিবলের পেশা। উপজেলার পূর্ব সলদি গ্রামের মিজি বাড়ির নারকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠেন মজিবল। গাছের মাথা পরিষ্কার করার সময় অসাবধানতাবশত গাছ সংলগ্ন পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি। গাছের মাথায়ই ঝুলে থাকে তার লাশ।’  

তিনি আরও জানান, বিষয়টি ওই বাড়ির লোকজন ও স্থানীয়রা দেখতে পেয়ে থানায় খবর দেন। এরপর ফায়ার সার্ভিসকর্মী গিয়ে গাছের মাথা থেকে মজিবলের লাশ নিচে নামান। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ থাকলে লাশের ময়নাতদন্ত করানো হবে বলেও তিনি জানান। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী