দুই সাইক্লিস্টের রাজশাহী থেকে কাশ্মীর যাত্রা

রাজশাহী প্রতিনিধি
১৭ জুন ২০১৯, ১৮:৩১আপডেট : ১৭ জুন ২০১৯, ১৮:৩৪

রাজশাহী থেকে কাশ্মীরের উদ্দেশে যাত্রা সাইক্লিস্ট রবিউল ইসলাম ও জাহাঙ্গীর আলম সোমবার (১৬ জুন) বেলা ১১টায় রাজশাহী থেকে ভারতের কাশ্মীরে যাত্রা শুরু করেছেন। ‘মিশন কাশ্মীর সাইকেল এক্সপেডিশন’ শীর্ষক তাদের এই যাত্রার স্লোগান, ‘মাদককে না বলুন, সাইকেল চালান, সুস্থ থাকুন।’ রাজশাহী সিটি করপোরেশনের নগর ভবনে বেলুন উড়িয়ে এ যাত্রার উদ্বোধন করেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।
সাইক্লিস্ট রবিউল ইসলাম গাজীপুর শহরের সালমা মহল্লার খোরশেদ আলমের ছেলে। তিনি রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের স্নাতক শেষ বর্ষের ছাত্র। জাহাঙ্গীর আলমের বাড়ি সিলেটে।
রবিউল ইসলাম বলেন, ‘এ যাত্রায় তাদের দুই মাসে সাড়ে তিন হাজারের বেশি পথ যেতে হবে। একজন সাইক্লিস্টের ব্যক্তিগত স্বপ্ন পূরণের পাশাপাশি আমি আমার দেশকে উপস্থাপন করবো। সিলেটের সাইক্লিস্ট জাহাঙ্গীর আলম ব্যক্তিগতভাবে আমার সঙ্গে একই যাত্রায় যাচ্ছেন।’
তারা জানান, রাজশাহী থেকে কলকাতা হয়ে পর্যায়ক্রমে বর্ধমান, আসানসোল, ধানবাদ, আওরাঙ্গাবাদ, বেনারাস, ফতেপুর, কানপুর, আগ্রা, আলীগড়, দিল্লী, চন্ডীগড়, শিমলা, মানলী হয়ে খারদুংলা পাসে গিয়ে এ যাত্রা শেষ হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের