শিগগিরই বিশুদ্ধ পানি পাবেন খুলনা মহানগরবাসী

খুলনা প্রতিনিধি
১৭ জুন ২০১৯, ২০:২৯আপডেট : ১৭ জুন ২০১৯, ২০:৫৪

ওয়াসা খুলনা মহানগরীতে সুপেয় পানির সংকট নিরসনে বাস্তবায়িত হতে চলেছে বহুল প্রতীক্ষিত সুপেয় পানি সরবরাহ প্রকল্প। এরই মধ্যে বাগেরহাটের মোল্লাহাট সংলগ্ন এলাকার মধুমতি নদী থেকে ৩৩ কিলোমিটার পাইপলাইনে পানি আনা হয়েছে খুলনার রূপসার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে। এখানে পানি পরিশোধনের প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রকল্পের সার্বিক কাজের পর চলতি মাসের শেষেই পরীক্ষামূলকভাবে সরবরাহ করা হবে। প্রকল্প বাস্তবায়িত হলে বিশুদ্ধ পানি পাবেন মহানগরীর ১৫ লাখ মানুষ। আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে খুলনা ওয়াসা এই প্রকল্প বাস্তবায়ন করছে। ওয়াসা সূত্রে এসব তথ্য জানা গেছে।

খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে জানান, প্রকল্পের আওতায় শহরে ৬৫০ কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে। নির্মাণ করা হয়েছে রিজার্ভার ও ওভার হেড ট্যাংক। বর্তমানে রূপসায় প্ল্যান্টে পাইপলাইনে আনা মধুমতি নদীর পানি বিশেষ প্রক্রিয়ায় পরিশোধন করা হচ্ছে। এই শোধনাগার থেকে রূপসা নদীর তলদেশ দিয়ে খুলনা শহরের সাতটি রিজার্ভারে পানি সরবরাহ করা হবে। প্রকল্প বাস্তবায়িত হলে প্রতিদিন গড়ে ১১ কোটি লিটার পানি সরবরাহ করা যাবে।

জানা যায়, কয়েক স্তরে ফিল্টারের মাধ্যমে নদীর পানি পরিশোধন করা হচ্ছে। তারপর রিজার্ভার থেকে চারটি পাম্পের সাহায্যে পানি সরবরাহ করা হবে। ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে রূপসা নদীর তলদেশ হয়ে খুলনা শহরের সাতটি রিজার্ভার পর্যন্ত ৪০ কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে। এছাড়া নগর এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে ৬৫০ কিলোমিটার পাইপলাইন বসানো হয়েছে।

খুলনা ওয়াসা কর্মকর্তারা বলেন, বর্তমানে প্রকল্পের বিভিন্ন প্যাকেজে গড়ে ৯৮ শতাংশ কাজ শেষ হয়েছে। জুনের শেষের দিকে ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডের নতুন বাজার, বানিয়াখামার, লবণচরা জোনে পানি সরবরাহ করা হবে। পর্যায়ক্রমে শহরের সব জায়গায় পাইপলাইনে পানি দেওয়া হবে।

তবে পানির সংকট মেটাতে আরও দ্রুততার সঙ্গে প্রকল্প বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ্জামান। তিনি বলেন, ‘ওয়াসা তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা প্রদান করবে এটাই প্রত্যাশা।’

ওয়াসা সূত্র জানায়, প্রকল্পের প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয় ২ হাজার ৫২৪ কোটি ৩৩ লাখ ৭২ হাজার টাকা। এর মধ্যে জিওবি ফান্ডের বাইরে উন্নয়ন সহযোগী সংস্থা এডিবি থেকে ৫২৩ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার ও জাইকা থেকে ১ হাজার ২৮৪ কোটি ১২ লাখ ৭৮ হাজার টাকা দেওয়া হয়।

 

 

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান