বিজয়নগর উপজেলায় প্রথম নারী চেয়ারম্যান নাছিমা লুৎফুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ জুন ২০১৯, ২৩:৫২আপডেট : ১৯ জুন ২০১৯, ০০:২১

নাছিমা মুকাই আলী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী নাছিমা নাছিমা লুৎফুর রহমান ঘোড়া প্রতীকে বিজয়ী হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই প্রথম কোনও নারী উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার সাহেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নির্বাচনে নাছিমা নাছিমা লুৎফুর রহমান পেয়েছেন ৩৩ হাজার ৪৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূঁইয়া নৌকা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৭৯৩ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মাইন উদ্দিন আহমেদ আনারস প্রতীকে ৯ হাজার ৫৯৮ ভোট, মোসাহেদ হোসেন দোয়াত কলম প্রতীকে ৯৫৩ ভোট ও অ্যাডভোকেট ফজলুল হক মোটরসাইকেল প্রতীকে ৮৫৪ ভোট পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে মাহমুদুর রহমান মান্না চশমা প্রতীকে ৩৮ হাজার ৩৩৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোখলেছুর রহমান লিটন টিউবওয়েল প্রতীকে ২০ হাজার ২৫০ ভোট পেয়েছেন। এছাড়া অপর ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃনাল কান্তি চৌধুরী মাইক প্রতীকে ১০ হাজার ৯৪৫ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিত্রী রানী কলস প্রতীকে ৪৯ হাজার ৬৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়জুন নাহার হাঁস প্রতীকে পেয়েছেন ২২ হাজার ২২ ভোট। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম