মাগুরার সেই চিকিৎসকের কার্যক্রম স্থগিতের নির্দেশ

মাগুরা প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ০৯:৪৯আপডেট : ১৯ জুন ২০১৯, ১০:০৫

মাসুদুল হক মাগুরার বিতর্কিত সেই চিকিৎসক মাসুদুল হককে তার চিকিৎসা কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মাগুরার সিভিল সার্জন। এছাড়া মাসুদুল হকের অপচিকিৎসার প্রতিবাদে মঙ্গলবার (১৮ জুন) মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার পাঠানো আদেশপত্রে সিভিল সার্জন লিখেছেন, মাগুরা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশন ১৬ জুন মাসুদুল হকের অপচিকিৎসার বিষয়ে নানা তথ্য প্রমাণসহ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এছাড়া গণমাধ্যমেও তাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়। যার পরিপ্রেক্ষিতে সিভিল সার্জন কার্যালয় থেকে তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মাসুদুল হক চিকিৎসা কার্যক্রম স্থগিত থাকবে।

চিকিৎসকের কার্যক্রমের প্রতিবাদে ঝাড়ু মিছিল

অভিযোগ রয়েছে, মাসুদুল হক নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অস্ত্রোপচারসহ অপচিকিৎসা করছেন। তিনি নিজেকে এমবিবিএস ডিগ্রিধারী হিসেবে পরিচয় দেওয়ার পাশাপাশি পিজিটি, সিডিডি সার্জন বলে দাবি করে থাকেন। প্রকৃতপক্ষে তিনি কোনও চিকিৎসকই নন। তিনি এইচএসসি পাস । ১৫ বছর রাশিয়ায় থেকে একটি ডিপ্লোমা সনদ জোগাড় করেছেন। পরে দেশে ফিরে এমবিবিএস ডাক্তার পরিচয়ে অস্ত্রোপচারসহ নানা প্রকার অপচিকিৎসা শুরু করেন।

২০০৫ সালে ঝিনাইদহের কালীগঞ্জে এক রোগীর খাদ্য নালিতে অস্ত্রোপচার করতে গিয়ে একটি নাড়ি কেটে গেলে ক্ষতস্থানে পলিথিন বেঁধে দেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়। সেখানে পুনরায় অস্ত্রোপচার করে ওই পলিথিন উদ্ধার করা হয়। ওই ঘটনার পর মাসুদুলকে ‘পলিথিন ডাক্তার’ উল্লেখ করে পত্র-পত্রিকায় ব্যাপক লেখালেখিও হয়। যার সূত্র ধরে স্থানীয় প্রশাসন তার বিরুদ্ধে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাকে জেল হাজতে পাঠায়।

চিকিৎসকের কার্যক্রমের প্রতিবাদে ঝাড়ু মিছিল ২০০৬ সালে জামিনে মুক্তি পেয়ে ড্যাবের সদস্য পদ নেন ও বিএমডিএস ঢাকায় চিকিৎসক হিসেবে নিবন্ধিত হন, যার নম্বর-এ-৪৩২১৪। এই নিবন্ধনের পর তিনি মাগুরায় ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক হিসেবে যোগ দেন। এখনও সেখানেই কর্মরত আছেন।

মাসুদের অপচিকিৎসার শিকার হয়ে গত ২ বছরে ঝিনাইদহের হাট গোপালপুর গ্রামের মিতু রানী, মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামের কাজল বেগম, শ্রীপুরের নলখোলা গ্রামের সালমা বেগমসহ অনেক প্রসূতি মারা গেছেন। এছাড়া মাগুরা সদরের শান্তিপাড়া গ্রামের সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিসহ অনেকে তার কাছে অর্থোপেডিক সমস্যায় অস্ত্রোপচার করে পঙ্গু হয়ে গেছেন।

আরও পড়ুন:

এইচএসসি পাস এমবিবিএস ডাক্তার!

 

/এসটি/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের