বাস-অটোরিকশার সংঘর্ষে মাগুরায় নিহত ৩

মাগুরা প্রতিনিধি
৩০ মার্চ ২০২৪, ০৯:৪১ আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৯:৪১

মাগুরা-যশোর মহাসড়কের শালিখার ছয়ঘরিয়া এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। শুক্রবার (২৯ মার্চ) রাতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মধু শিকদার (৫৫), নিরুপা রানী দে (৪০) ও পুষ্প রানী দে (৫০)। আহতদের মধ্যে চার জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মাগুরার শালিখা থানার ওসি নাসির উদ্দিন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাগুরা-যশোর হাইওয়ে সড়কের ছয়ঘরিয়া এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলে মারা যান। অপর একজন মাগুরা ২৫০শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নিহত তিন জনের বাড়ি যশোরের বাঘারপাড়ার নারকেলবাড়িয়া গ্রামে। তারা মাগুরার শ্রীপুরের নামযজ্ঞ অনুষ্ঠান থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক