সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ

মাগুরা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৪, ০২:৩১আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ০২:৩১

সাকিব আল হাসানের সঙ্গে দেখা করেছেন আসন্ন মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তারা আলাদাভাবে ছবি তুলেছেন সাকিবের সঙ্গে। মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি প্রকাশিত হলে আলোচনা শুরু হয়।

ফেসবুকে বিভিন্ন ওয়ালে দেখা গেছে, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আমির ওসমান ও ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম সংসদ সদস্য সাকিবের সঙ্গে বসে ও দাঁড়িয়ে ছবি তোলেন।

প্রত্যক্ষদর্শী আওয়ামী কর্মীরা জানান, দুপুর ১২টার দিকে কেশবমোড় এলাকায় নিজের রাজনৈতিক কার্যালয়ে আসেন সাকিব। সেখানে আলাদাভাবে আসেন সদর উপজেলা পরিষদের দুই চেয়ারম্যান পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. রেজাউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মো. রানা আমির ওসমান। 

সংসদ সদস্যের সঙ্গে সাক্ষাতের ছবি ফেসবুকে নিজের ওয়ালে শেয়ার করেছেন হেলিকপ্টার প্রতীকের প্রার্থী মো. রেজাউল ইসলাম। তিনি বলেন, ‘এমপি সাহেব আমাকে ডেকেছিলেন সৌজন্য সাক্ষাতের জন্য। আমাকে বলেছেন আসন্ন নির্বাচনে উনি নিরপেক্ষ থাকবেন।’

অপর প্রার্থী মো. রানা আমির ওসমান পোস্ট দিয়ে বলেন, ‘উনি ডেকেছিলেন। নির্বাচনের খোঁজখবর নিতে।’

জানা গেছে, রানা আমির সাকিব আল হাসানের অনুসারী এবং রেজাউল ইসলাম সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের অনুসারী বলে পরিচিত। এ কারণে বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে যুক্তরাষ্ট্রে যান সাকিব। রবিবার (২৮ এপ্রিল) রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন তিনি।

সাকিব আল হাসানের বাবা মাশুরুর রেজা কুটিল জানান, সোমবার (২৯ এপ্রিল) সকালে বাড়ি আসে সাকিব। যুক্তরাষ্ট্র থেকে রবিবার রাতে সে ঢাকায় এসেছে।

/এনএআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের