পুত্রের হাতে পিতা খুন!

চাঁদপুর প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ১৯:৩৭আপডেট : ১৯ জুন ২০১৯, ২০:১৭

চাঁদপুর

চাঁদপুরে মতলবে নিজ পুত্রের পিতা মধু গাজী (৬০)মারধরে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুত্র হোসেন আহমেদ রাব্বীকে (২১) আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ জুন) দুপুরে মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএমএস ইকবাল হোসেন জানান, মুরগির ধান খাওয়াকে কেন্দ্র করে ছেলে তার বাবাকে পিঁড়ি দিয়ে আঘাত করে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনার পর ছেলে হোসেন আহমেদ রাব্বীকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহ নিয়ে পিতার সঙ্গে পুত্রের প্রায় সময়ই ঝগড়া বিবাদ লেগে থাকতো। বুধবার মো. হোসেন (২১) ক্ষিপ্ত হয়ে বৃদ্ধ পিতা মধু গাজী (৬০)-কে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে মতলব সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোশাররফ হোসেন মৃত ঘোষণা করেন। বিষয়টি মতলব দক্ষিণ থানাকে অবহিত করলে থানা পুলিশ লাশ উদ্ধার করে চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান