সাতক্ষীরায় কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১

সাতক্ষীরা প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ২১:০৮আপডেট : ১৯ জুন ২০১৯, ২২:৩৪

সাতক্ষীরায় কষ্টিপাথরের মূর্তিসহ আটক ১ সাতক্ষীরা শহরের কাটিয়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তিসহ এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৯ জুন) দুপুরে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি দল এই অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তির নাম পিযূষ মিত্র (৫০)। তিনি কাটিয়া সরকারপাড়া এলাকার দেবপ্রসাদ মিত্রের ছেলে।

র‌্যাব জানায়, সাতক্ষীরা শহরের কাটিয়া সরকারপাড়া এলাকায় কিছু লোক কষ্টিপাথর ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছেন এমন সংবাদ পাওয়া গিয়েছিল। এর ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক লে. এম. মাহমুদুর রহমান মোল্যার নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পিযূষ মিত্রের বাড়ির দ্বিতীয়তলার দক্ষিণ পাশের একটি রুম থেকে কষ্টিপাথরসহ তাকে আটক করা হয়।

লে. এম. মাহমুদুর রহমান মোল্যা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কষ্টিপাথরের তৈরি শিব লিঙ্গ।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম