পেট্রোল দিয়ে ছেলের হাত পুড়িয়ে দিলেন বাবা

নীলফামারী প্রতিনিধি
১৯ জুন ২০১৯, ২৩:১৪আপডেট : ১৯ জুন ২০১৯, ২৩:২৮

নীলফামারী

পকেট থেকে একশ’ টাকা চুরি করার অপরাধে ছেলের হাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন বাবা। এই ঘটনায় তৃতীয় শ্রেণির ছাত্র মামুন (৮) এর দুই হাত পুড়ে গেছে। নীলফামারীর সৈয়দপুর শহরে চামড়ার গুদাম এলাকায় ঘটনাটি ঘটে।

বুধবার (১৯ জুন) সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পর থেকে বাবা মাহমুদ আলী পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মামুন বাবার পকেট থেকে ১০০ টাকা চুরি করে। এতে ক্ষিপ্ত হয়ে ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নিয়ে যান মাহমুদ আলী। এরপর ছেলের দু’হাত দড়িতে বাঁধেন। এরপর বোতলে করে আনা পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন।  শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম