সিল্কসিটি ট্রেনের টয়লেটে কিশোরীকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক

পাবনা ও রাজশাহী প্রতিনিধি
২১ জুন ২০১৯, ১২:০৮আপডেট : ২১ জুন ২০১৯, ১২:৪৯


আটক মমিনুল ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে আন্তঃনগর ট্রেন সিল্কসিটি এক্সপ্রেসের টয়লেটে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন অন্য যাত্রীরা। বৃহস্পতিবার (২০ জুন) রাতে ট্রেনের ‘ঝ’ বগির টয়লেটে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঈশ্বরদী রেলওয়ে থানায় (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) সুবীর দত্ত।

আটক যুবক মমিনুল ইসলাম (২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার থানাতলা এলাকার মো. ফিলিম এর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, 'নির্মাণ শ্রমিক মমিনুল ঢাকা থেকে বাড়ি আসছিলেন। ওই কিশোরীর ভাষ্য অনুযায়ী, ট্রেনের টয়লেটের ভেতর মমিনুল দীর্ঘ সময় ধরে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। ট্রেনটি রাত পৌনে ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। পরে অভিযুক্ত যুবককে আটক করে রাজশাহী রেলওয়ে থানায় (জিআরপি) নেওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ।'

ঈশ্বরদী রেলওয়ে থানায় (জিআরপি) অফিসার ইনচার্জ (ওসি) সুবীর দত্ত জানান, ‘বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে নানি ও খালার সঙ্গে ট্রেনে উঠে ওই কিশোরী। ট্রেনটি ঈশ্বরদী বাইপাস পৌঁছালে ওই কিশোরী টয়লেটে যায়। এ সময় জোর করে ওই টয়লেটের মধ্যেই ঢুকে পড়ে অভিযুক্ত যুবক মমিনুল। এক পর্যায়ে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। তবে কিশোরীর চিৎকারে টয়লেটের দরজার সামনে ভিড় করেন ট্রেন যাত্রীরা। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দরজা খুলে মমিনুল। এ সময় তাকে গণপিটুনি দেওয়া হয়। পরে ট্রেনে কর্তব্যরত পুলিশ উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল গিয়ে ট্রেন যাত্রীদের হাত থেকে তাকে আটক করেন। এরপর তাকে আটকে রাখা হয়। ট্রেনটি রাজশাহী পৌঁছালে তাকে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়।’

ওসি সুবীর দত্ত জানান, যেহেতু ঘটনাটি ঈশ্বরদী জিআরপি থানার অধীনে ঘটেছে তাই তার বিরুদ্ধে এই থানাতেই মামলা করা হয়েছে। রাতের ফিরতি ট্রেনে আসামিকে ঈশ্বরদী রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম