সিদ্ধিরগঞ্জে দুই বোনকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০১৯, ১৮:৪৮আপডেট : ২২ জুন ২০১৯, ১৮:৪৯

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রী (১২) ও তার চাচাতো বোন (১৭)-কে অপহরণ করে ২০ দিন আটকে রাখা এবং ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তরা হলো-আল-আমিন (২২) ও রিয়াদ (২৫)। আল-আমিন ওমরপুরের আইয়ুবনগর এলাকার বাদলের ছেলে ও রিয়াদ ভোলার চরফ্যাশনের কুলসুমবাগ এলাকার আজিজ  হোসেনের ছেলে।

শনিবার (২২ জুন) সিদ্ধিরগঞ্জ থানার  পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া। তিনি জানান, সকালে এই ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে, শুক্রবার মধ্যরাতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ফতুল্লার গিরিধারা এলাকার এক বাসা থেকে ভুক্তভোগী দুই বোনকে উদ্ধার করে।

মামলা সূত্রে জানা যায়, ২ জুন বিকাল সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জের একটি এলাকা থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রী ও তার চাচাতো বোনকে অপহরণ করে নিয়ে যায় দুই বন্ধু আল-আমিন ও রিয়াদ। ফতুল্লার গিরিধারা এলাকার জনৈক সেলিনা আক্তারের বাসায় নিয়ে ২০ দিন আটক করে রাখা হয় তাদের। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে।

অপহৃতদের স্বজনরা তাদের খুঁজে না পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন। ঐ জিডির সূত্র ধরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান গিরিধারা এলাকা থেকে দুই চাচাতো বোনকে উদ্ধার করে। এসময় অভিযুক্ত আল-আমিন ও রিয়াদকে গ্রেফতার করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ