সোনারগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
২৪ জুন ২০১৯, ০৩:৪৭আপডেট : ২৪ জুন ২০১৯, ০৪:০০

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এক গ্রামে প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আনোয়ার হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী নিজে শনিবার রাতে সোনারগাঁও থানায় মামলাটি করেছেন।

রবিবার (২৩ জুন) সোনারগাঁও থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ওই প্রবাসীর স্ত্রী তার দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। শুক্রবার রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলতে বলতে ঘরের বাহিরে যান তিনি। এসময় একই এলাকার সামসুল হক মিয়ার ছেলে মো. সালাউদ্দিন ও সিরাজুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন তার মুখে গামছা পেঁচিয়ে ধরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। একসময় তার মা তাকে খুঁজতে বের হলে তারা পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা উত্তেজিত হয়ে ধর্ষকদের বাড়িঘর ভাঙচুর করে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম