জুড়ীতে নিখোঁজের তিন দিন পর মরদেহ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ১৮:৪৭আপডেট : ২৫ জুন ২০১৯, ১৮:৪৮

মৌলভীবাজার

মৌলভীবাজারের জুড়ীতে নিখোঁজের তিন দিন পর এশাদ আলী (২৩) এক যুবকের ভাসমান মরদেহ  উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকালের দিকে উপজেলার বেলাগাঁও এলাকার একটি ফিসারি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম সর্দার এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত এশাদ উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও পূর্বপার নিবাসী মৃত রুক্কু মিয়ার ছেলে। 

এশাদের বড় ভাই ইউসুফ মিয়া জানান, শনিবার বিকাল সাড়ে ৩টায় প্রতিবেশী রূপ মিয়া বাড়ি থেকে এশাদকে ডেকে হাওরে হানিফের মালিকানাধীন ‘বেড় জাল’ বাইতে নিয়ে যায়।  এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজার পর তার কোনও সন্ধান মেলেনি। পরদিন রবিবার বিকালে জুড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়। আজ মঙ্গলবার সকালের দিকে বাড়ির নিকটবর্তী খালের উত্তর পাশে ইনুছ মিয়ার মালিকানাধীন একটি ফিসারির কচুরিপানার নিচে মানুষের ভাসমান পা দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উত্তোলন করলে সেটি এশাদের লাশ বলে শনাক্ত করা হয়।

জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম সর্দার  বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী