বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ১৯:১২আপডেট : ২৫ জুন ২০১৯, ১৯:১৪

বেনাপোল সীমান্তে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলের দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ৩৩৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ স‌কিনা বেগম (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। সে বেনাপোল পোর্ট থানার গাতীপাড়া গ্রামের ইমাম হোসেনের মেয়ে । পৃথক অভিযানে গাতিপাড়া সীমান্তে ৫০ বোতল ফেনসিডিলসহ আলী কদরের ছেলে মনিরুল ইসলাম (৪৫) নামে আরও একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

দৌলতপুর বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, আটক সকিনা দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেনসিডিল এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিল। তার বাড়ি সীমান্ত ঘেষা হওয়ায় সে ভারত থেকেই সহজেই ফেনসিডিল পাচার করে আনে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান, সকিনার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ মনিরুল ইসলামকে গাতীপাড়া থেকে আটক করেছে বিজিবি। আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম