সোনারগাঁয়ে স্কুলে ঢুকে শিক্ষার্থীদের মারধরের ঘটনায় দুই বখাটে গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ১০:৪৮আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১০:৫২

গ্রেফতারের প্রতীকী ছবি ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় সোনারগাঁয়ের সনমান্দি হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ে ঢুকে দশম শ্রেণির ছয় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বৃহস্পতিবার (৪ জুলাই) পুলিশ দুই বখাটেকে গ্রেফতার করেছে। বুধবার সকালে বখাটেরা ওই ছাত্রদের পিটিয়ে আহত করে। এতে সায়েম নামে গুরুতর আহত এক শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আটককৃতরা হলো, উপজেলার সনমান্দি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান মনির (৪৫) ও তার ভাই আনোয়ার হোসেন (৩৬)। তারা এলাকায় বখাটেদের মদদদাতা হিসেবে চিহ্নিত। সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের পিটিয়ে আহত করার ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে দু’জনকে।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ও স্কুলের ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বুধবার সকালে উপজেলার পশ্চিম সনমান্দি গ্রামের কামরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহিম, সবুজ, রাসেল, শান্ত, সিদ্দিকুর রহমান, আরিফ, আরিফুর রহমান ও রবিউল নামের কয়েকজন লাঠিসোঁটা, লোহার রড নিয়ে সনমান্দি হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ে গিয়ে দশম শ্রেণির শিক্ষার্থী মশুরাকান্দা গ্রামের রবিন, রিফাত, রিসাল, ইসাম, রায়হান ও সুমনকে পিটিয়ে আহত করে। এ সময় শিক্ষক ও এলাকাবাসী বাধা দিলে তাদেরও লাঞ্ছিত করে বখাটেরা।
সনমান্দি ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হক টিক্কা খাঁন জানান, বুধবার সকালে স্কুলের ভেতরে প্রথম দফা ও স্কুল থেকে ফেরার পথে সনমান্দি বাজারের মধ্যে দ্বিতীয় দফায় শিক্ষার্থীদের পিটিয়ে আহত করে বখাটেরা। আহত শিক্ষার্থীরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
সনমান্দি হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, বহিরাগত লোকজন স্কুলে এসে শিক্ষার্থীদের মারধর করেছে। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।

 

 

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি