সীমান্তে গুলিসহ ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ১৫:২৮আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৫:৩৮

বাখের আলী সীমান্তে উদ্ধার করা গুলি ও অস্ত্র চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী সীমান্তে অবৈধভাবে ভারত থেকে আনা ছয়টি বিদেশি পিস্তল, একটি রিভলবার, তিনটি ওয়ান শ্যুটারগান, ১০টি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে ৫৩ বিজিবি। আজ শুক্রবার (৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সীমান্তের সাদ্দামের চর এলাকায় অস্ত্রবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এসব অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সাজ্জাদ রোয়ার জানান, পদ্মা নদী দিয়ে মাঝিসহ একটি ডিঙ্গি নৌকা ভারতের দিক থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি’র সদস্যরা ওৎ পেতে ছিল। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে নৌকা থেকে নদীতে লাফ দিয়ে ওই মাঝি ভারতের দিকে পালিয়ে যায়। দুই রাউন্ড গুলি চালিয়েও তাকে আটকানো যায়নি এবং ভারতে চলে যেতে সক্ষম হয়। পরে ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় জমা করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম