গোপালগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ চার চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ শুক্রবার রাতে সাতপাড় এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে। শনিবার (৬ জুলাই) তাদের জেলহাজতে পাঠানো হয়। তারা হলো, সদর উপজেলার সাতপাড় গামের বিধান বিশ্বাসের ছেলে বিমান বিশ্বাস (১৯), গোপাল বালার ছেলে রাকিব বালা (১৮), অজিত বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস (২০) ও শ্রীপতি বিশ্বাস (২৫)।
বৌলতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মীর সাজেদুর রহমান জানান, সাতপাড়ের বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে এমন তথ্য পেয়ে শুক্রবার রাতে সাতপাড় গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাজাঁসহ চার মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।








