শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছে সরকার

বরিশাল প্রতিনিধি
০৬ জুলাই ২০১৯, ১৫:৩৭আপডেট : ০৬ জুলাই ২০১৯, ১৫:৪০

 শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, সরকার এখন বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করার উদ্যোগ নিয়েছে। তাই প্রাথমিক স্তর থেকেই ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে দেওয়া হয়েছে মাল্টিমিডিয়া ও সাউন্ড সিস্টেমসহ নানা শিক্ষা উপকরণ।
শনিবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় বরিশাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শিক্ষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের পাঠদান এবং দেশ ও জাতির সঠিক ইতিহাস শিশুদের কাছে তুলে ধরার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু ও রেহানা বেগম প্রমুখ। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা সভায় বক্তব্য দেন।
মানসন্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল সদর উপজেলার প্রায় ২০৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩৬টি মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং ৩০৭টি সাউন্ড সিস্টেম বিতরণ করা হয় অনুষ্ঠানে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের