বাগেরহাটের ফকিরহাটে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৭ জুলাই) দুপুরে শিশুটির মা বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এই মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) জগন্নাথ চন্দ্র জানান, ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ওই শিশুটিকে শনিবার বেলা সাড়ে ১১টার সময় স্কুলে যাওয়ার পথে আঃ ছাত্তার ধর্ষন করে। এসময় শিশুটির চিৎকারে পাশে ঘাস কাটতে থাকা এক নারী টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হলে ছাত্তার পালিয়ে যায়। ওই নারী শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের কাছে নিয়ে যায়।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ বলেন,‘রবিবার দুপুরে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামিকে আটকের জন্য তৎপরতা চালাচ্ছে।’








