ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
০৮ জুলাই ২০১৯, ১৯:২৭আপডেট : ০৮ জুলাই ২০১৯, ১৯:৩৬

শরীয়তপুর শরীয়তপুরের সখিপুরে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ দায়ের করা মামলায় শ্বশুর গিয়াস উদ্দীন ঢালীকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) এ ঘটনা ঘটে।

সখিপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের গিয়াস উদ্দীন ঢালীর বড় ছেলের সঙ্গে দুই বছর আগে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকে কাজের প্রয়োজনে স্বামী অধিকাংশ সময় ঢাকায় থাকতেন। স্বামীর অবর্তমানে ওই নারী তার শ্বশুর, শাশুড়ি ও দেবরের সঙ্গে এক ঘরেই ঘুমাতেন। গত ২৮ মে সবাই ঘুমিয়ে গেলে গিয়াস উদ্দীন ঢালী তার পুত্রবধূকে ধর্ষণ করেন এবং বিষয়টি কাউকে বললে মেরে ফেলার হুমকি দেন। এরপর থেকে সুযোগ পেলেই পুত্রবধূকে ধর্ষণ করতো গিয়াস উদ্দীন ঢালী। জীবননাশের হুমকি, সামাজিক লজ্জা ও সংসার ভাঙার ভয়ে এতদিন বিষয়টি কাউকে না জানালেও রবিবার (৭ জুলাই) শ্বশুর গিয়াস উদ্দীন ঢালীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সখিপুর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।

এরপর সোমবার গিয়াস উদ্দীন ঢালীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় সখিপুর থানা পুলিশ।

এ বিষয়ে সখিপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) এনামুল হক বলেন, ‘বিষয়টি খুবই ন্যক্কারজনক। শ্বশুরকে গ্রেফতার এবং ওই নারীকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।’

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম