মুকসুদপুর উপজেলার দিগনগরে সোমবার (৮ জুলাই) অটোবাইক চাপায় আবদুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আবদুল্লাহ দিগনগর গ্রামের ইয়াদ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের রাস্তা পার হওয়ার সময় অটোবাইকের নিচে চাপা পড়ে শিশুটি।গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সিন্দিয়াঘাট নৌ পুলিশ ফাঁড়ির আইসি (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।








