সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ জুলাই ২০১৯, ১৪:৩৪আপডেট : ০৯ জুলাই ২০১৯, ১৪:৪২

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের দুই কিলোমিটার অংশ পানিতে ডুবে গেছে গত দুই দিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের দুই কিলোমিটার অংশ পানিতে ডুবে গেছে। এতে করে ওই সড়কে যান চলাচল বন্ধ আছে। সোমবার বিকাল থেকে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের আনোয়ারপুর ও শক্তিয়ারখলা এলাকার সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় জেলা সদরের সঙ্গে তাহিরপুরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন এই সড়ক দিয়ে যাতায়াতকারী জনসাধারণ।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানায়, সুনামগঞ্জের ষোলঘর পয়েন্টে ৭.১১ সেন্টিমিটার ওপর  দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এদিকে সোমবার বেলা ১২টা থেকে আজ মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে পানি উন্নয়ন বোর্ড।  টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-তাহিরপুর সড়কের দুই কিলোমিটার অংশ পানিতে ডুবে গেছে

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস বলেন, ‘উপজেলার বিশ্বম্ভরপুর শক্তিয়ারখলা সড়কের একশো মিটার এলাকা দিয়ে ঢলের পানি প্রবাহিত হচ্ছে।’

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বলেন, ‘সীমান্তের ওপাড়ে বৃষ্টি হওয়ায় সুরমা নদীর পানি বাড়ছে। তবে এখনও বিপদসীমা অতিক্রম করেনি। সুনামগঞ্জে গত দুইদিন যাবত বৃষ্টি হচ্ছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে পানি বাড়বে।’

আরও পড়ুন- বান্দরবানের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের