পর্নো ছবি প্রচারে জড়িত অভিযোগে পাঁচজনকে আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ জুলাই ২০১৯, ০৪:০৬আপডেট : ১০ জুলাই ২০১৯, ০৪:০৯

পর্নো ছবি প্রচারে জড়িত অভিযোগে পাঁচজনকে আটক পর্নোগ্রাফি ভিডিও প্রচারে জড়িত থাকার অভিযোগে কুড়িগ্রামে পাঁচজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার যাত্রাপুর বাজার থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে পর্নো ভিডিও সংরক্ষণের কাজে ব্যবহৃত কয়েকটি কম্পিউটার জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলো যাত্রাপুর ইউনিয়নের গারুহারা গ্রামের আপেল রানা, দক্ষিণ সিতাইঝার এলাকার শফিকুল ইসলাম, দোয়ালী পাড়া গ্রামের আশিকুর রহমান, একই গ্রামের আল-আমিন এবং ভগবতীপুর গ্রামের নজরুল ইসলাম। তারা সবাই যাত্রাপুর বাজারে কম্পিউটার ও মোবাইলের মাধ্যমে ছবি, গান ও ভিডিও আপলোড-ডাউনলোডের সঙ্গে জড়িত বলে জানায় পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান জানান, পর্নগ্রাফি ভিডিও প্রচার ও বিতরণের প্রবণতা কমাতে এসব কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা করা হবে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে সবাইকে সতর্ক থাকতে হবে: রিজভী
শরতে বাংলাদেশের যে জায়গাগুলো সবচেয়ে সুন্দর
শরতে বাংলাদেশের যে জায়গাগুলো সবচেয়ে সুন্দর
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
শেক্সপিয়র-ক্রিস্টির পর যার অবস্থান, অথচ আজ পাওয়া যায় না তার বই
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
শুধু বরফই নয়, ঠান্ডায় পানি জমে যেভাবে কাচও হতে পারে
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
জ্যান্ত সাপকেও দিতে হলো অডিশন 
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে
পুতিনের বুলেটপ্রুফ লিমুজিনে যা আছে