সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ০১:৪৭আপডেট : ১১ জুলাই ২০১৯, ০১:৪৮

নীলফামারী

নীলফামারীর সৈয়দপুরে ওয়াপদা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিয়ারুল হক (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত জিয়ারুল উপজেলার নতুনহাট দক্ষিণপাড়ার জিকরুল হকের ছেলে। বুধবার (১০ জুলাই) দুপুরে ঘটনাটি ঘটেছে।

সৈয়দপুর থানার ওসি মো. শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেন।

সৈয়দপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শাহীন জানান, ওয়াপদা নতুনহাট মসজিদের কাজ করার জন্য বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জিয়ারুল হক (৩০) নামে এক  শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান পাশা বলেন, ‘সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের চিকিৎসক বিদ্যুৎস্পৃষ্টে নিহতের বিষয়টি নিশ্চিত করায় নিহতের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী