আগুনে ৬ জনের প্রাণহানি

গাজীপুরে অটো স্পিনিং কারখানাটি ছিল অগ্নিঝুঁকিপূর্ণ

গাজীপুর প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ১২:৪৪আপডেট : ১১ জুলাই ২০১৯, ১২:৫০

অটো স্পিনিং কারখানা শ্রীপুর উপজেলার নয়নপুরে আগুনে ক্ষতিগ্রস্ত অটো স্পিনিং কারখানায় ফায়ার সেফটি অফিসার ছিল না। সরঞ্জাম নিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের উদ্ধার তৎপরতা এবং বিপজ্জনক মুহূর্তে দ্রুত বের হওয়ার জন্য পর্যাপ্ত প্রশস্ত রাস্তা নেই। এ কারণে কারখানাটি অগ্নিঝুঁকিপূর্ণ ছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এদিকে আগুনের পর শ্রমিকদের জুন মাসের বেতন দিয়ে তাদের অন্য জায়গায় চাকরি নিতে বলছে কারখানা কর্তৃপক্ষ।  
গত ২ জুলাই দুপুরে কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে ছয়জনের প্রাণহানি ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রামপ্রসাদ পাল জানান, কারখানাটি আগে থেকেই অগ্নিঝুঁকিপূর্ণ ছিল। কারখানা চালুর পর ফায়ার সার্ভিস থেকে কোনও অগ্নিমহড়া করানো হয়নি। একবার প্যাকেজ ট্রেনিং করানোর কথা বললেও কোনও ডকুমেন্ট দেখাতে পারেননি কারখানা কর্তৃপক্ষ। প্রতিবছর সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে কমপক্ষে দুইবার অগ্নিমহড়া করা বাধ্যতামূলক। এছাড়া অভ্যন্তরীণভাবে মাসে একবার কারখানার নিজস্ব তত্ত্বাবধানে অগ্নিমহড়ার বিধান রয়েছে। তিনি বলেন, কারখানাটিতে পুকুর বা পর্যাপ্ত পানির ব্যবস্থা ছিল না। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর দিয়ে ওপাশ থেকে পানি সরবরাহ করা হয়েছে।
কারখানার শ্রমিকেরা জানান, কারখানায় অগ্নিমহড়া হয় না। কারখানাটিকে আমরা নিজেদের প্রতিষ্ঠান মনে করেছি। তা মনে করেই অপ্রশিক্ষিত হয়েও আমাদের সহকর্মীরা আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন। প্রথমদিকে দমকল কর্মীরা আগুন নেভাতে তেমন সক্রিয় ছিল না।

শ্রমিকদের অন্য জায়গায় চাকরি নিতে বলেছে কর্তৃপক্ষ
মঙ্গলবার কারখানায় গিয়ে দেখা গেছে, শ্রমিকেরা বেতন-ভাতা নিচ্ছেন। মোসলিমা নামে ফিনিশিং বিভাগের একজন শ্রমিক বলেন, ‘জুন মাসের বেতন দিয়ে কর্তৃপক্ষ অন্য জায়গায় চাকরি নিতে বলেছে। সামনে ঈদ, বাসা ভাড়া, দোকানের বকেয়া কীভাবে শোধ করবো ভেবে পাচ্ছি না। হঠাৎ করে কোথাও চাকরি পাচ্ছি না। পরিবার পরিজন নিয়ে কীভাবে চলবো।’
এসব বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক হারুন অর রশীদ বলেন, ‘কারখানায় নিয়মিত অগ্নিমহড়া হয়। অগ্নিনিরাপত্তায় ঝুঁকি থাকলে আমরা মেশিনপত্র, কাঁচামাল সংগ্রহ করতে পারতাম না। শ্রম আইনের বিধি মোতাবেক শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে। এটি একটি অগ্নিদুর্ঘটনা, আমরা কাউকে জোর করে চাকরি ছেড়ে দিতে বলছি এ রকম নয়। কারখানার একটি ইউনিট পুড়ে গেছে। আরেকটি ইউনিট দিয়ে ভবিষ্যতে উৎপাদনে যাওয়ার চেষ্টা করবো। তবে বেশ কয়েক মাস সময় লাগবে।’

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান