শ্রীবরদীতে পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু

শেরপুর প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ১৬:৫৯আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৮:৫০

শেরপুর

শেরপুরের শ্রীবরদীতে খালের পানিতে ডুবে নূর ইসলাম ওরফে ছোট গেল্লা (৩০) নামে এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে গেরামারা ফকিরেরভিটা খালে সাঁতার কেটে খাল পার হওয়ার সময় এই ঘটনা ঘটে। তিনি উপজেলার দক্ষিণ পোড়াগড় গ্রামের ফুল মাহমুদের ছেলে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার এই তথ্য নিশ্চিত করেছেন।

নূর ইসলামের সহকর্মী কুব্বাছ আলী জানান, সকাল সাড়ে নয়টার দিকে আমি ও নূর ইসলাম বাড়ি থেকে বের হই পার্শ্ববর্তী গেরামারা এএসএম ইটভাটায় কাজ করতে যাওয়ার জন্য। পরে সাঁতার কেটে গেরামারা ফকিরেরভিটা খাল পার হওয়ার সময় সে পানিতে ডুবে যায়। আমি চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি। খবর পেয়ে আশপাশের লোকজন পানি থেকে তার লাশ উদ্ধার করে।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ‘এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম