স্কুলছাত্রসহ তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিপি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৪ জুলাই ২০১৯, ২২:৫২আপডেট : ১৪ জুলাই ২০১৯, ২৩:০৩

কক্সবাজার

কক্সবাজার টেকনাফের নাফ নদ থেকে এক স্কুলছাত্রসহ তিন বাংলাদেশিকে আটক করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

তারা হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মনিরঘোনা এলাকার আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ রুবেল (২৪), একই ইউনিয়নের উত্তরপাড়ার মৃত জালাল আহমদের ছেলে সিরাজ উল্লাহ (২৬) ও মোহাম্মদ গিয়াস উদ্দিনের ছেলে মোহাম্মদ জুনায়াদ (১০), সে হোয়াইক্যং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। 

রবিবার (১৪ জুলাই) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেকনাফ-২ বিজিবি ব্যাটলিয়ান সদর দফতরের অধিনায়ক লে. কর্নেল ফয়সল হাসান খান (পিএসসি) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘নাফনদী থেকে স্কুলছাত্রসহ তিন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি, মিয়ানমার কর্তৃপক্ষ স্বীকার করেছেন। তারা দাবি করেছে, সেই দেশের জলসীমানায় অনুপ্রবেশের দায়ে তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে। তবে শুক্রবার নাফ নদের কেওড়া বাগান থেকে কেওড়া ফল আনতে গেলে তাদের ধরে নিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিজিবি তাদের ফেরত আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কেন ওই তিন বাংলাদেশি নাফ নদীতে নেমেছেন সে-বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী