সুন্দরবনে মাছ শিকারের অভিযোগে দুই জেলে কারাগারে

বাগেরহাট প্রতিনিধি
১৭ জুলাই ২০১৯, ০২:১৩আপডেট : ১৭ জুলাই ২০১৯, ০২:১৮

আটক দুই জেলে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জে খালে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিষ দিয়ে মাছ শিকারের অভিযোগে দুই জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বাগেরহাট আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবনের কলামুলা খালে মাছ শিকারের সময় তাদের আটক করে সুন্দরবন বিভাগ।

আটক ব্যক্তিরা হলো– বাগেরহাটের মোংলা উপজেলার মো. সিরাজুল ইসলাম এবং খুলনার কয়রা উপজেলার রাসেল হাওলাদার।

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শাহিন কবির জানান, সুন্দরবনের হরিণটানা ক্যাম্পের প্রহরীরা সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে টহলরত অবস্থায় দুই জেলেকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মাছ শিকারে ব্যবহৃত দুই বোতল কীটনাশক, একটি নৌকা ও ছয় মণ বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। জুলাই ও আগস্ট এই দুই মাস সুন্দরবনের সব খালে মাছ আহরণ নিষিদ্ধ সময়ে আটককৃতরা খালে বিষ দিয়ে মাছ শিকার করেছিল।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের