কালিয়াকৈরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, একদিন পর লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি:
১৮ জুলাই ২০১৯, ০৩:২০আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৫:৫৮

গাজীপুর গাজীপুরের কালিয়াকৈরে বিলের পানিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কালু মিয়ার (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত কালু কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ভাঙ্গালজাঙ্গাল এলাকার কাবিল উদ্দিনের ছেলে। বুধবার (১৭ জুলাই) দুপুরে বাড়ির পাশের মকস বিল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

কালিয়াকৈরের মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের মকস বিলে মাছ ধরতে যায় কালু মিয়া। এরপর সে আর বাড়ি ফেরেনি। সম্ভাব্য সব স্থানে খোঁজার পরও তার সন্ধান পাননি স্বজনেরা। বুধবার সকালে বিলের পানিতে কালু মিয়ার লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে কালুর লাশ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিলের পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের