তুর্কমেনিস্তান ম্যাচের পর পুরোদমে আনন্দ-উৎসব করবে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৫, ১৮:২৭আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১৮:৩৭

নারীদের এশিয়ান কাপে জায়গা করে নিয়ে মাঠেই তাৎক্ষণিক উচ্ছ্বাসে মেতেছিল মনিকা-রুপনারা। তবে আনন্দ-উৎসবের কিছুটা জমা রেখেছে। গ্রুপ পর্বে এখনও একটি ম্যাচ বাকি। ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে শনিবার তুর্কমেনিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ওই ম্যাচের পর প্রথমবার এশিয়ান কাপে ওঠার সাফল্য উদযাপন করতে চায় মেয়েরা। আজ মাঠের অনুশীলন ছিল না। ফুরফুরে মেজাজে থাকা ফুটবলাররা নতুন করে বাঁধনহারা উৎসবের পরিকল্পনা করছেন। 

ডিফেন্ডার শিউলি আজিম যেমন বলেছেন, ‘যখন আমরা আমাদের গ্রুপটা দেখেছিলাম, তখন আমাদের লক্ষ্য ছিল, আমরা সবাই যদি চাই, হৃদয় দিয়ে চাই, খেলি, তাহলে আমরা কোয়ালিফাই করতে পারবো। এখনও আমাদের একটা ম্যাচ বাকি আছে। তাই আমরা ওভাবে উদযাপন করিনি। শেষ ম্যাচ খেলে আমরা পুরোপুরি (পুরোদমে) উদযাপন করবো।’

তুর্কমেনিস্তান ম্যাচের পর পুরোদমে আনন্দ-উৎসব করবে বাংলাদেশ

বৃহস্পতিবার খেলোয়াড়রা হালকা স্ট্রেচিং, সুইমিংপুলে সময় কাটিয়েছেন রিকভারির জন্য। টিম ম্যানেজার ও সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু জানালেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের মেয়েরা খুব ভালো আছে। ভালো মেজাজে আছে। কাল আমাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ গেছে। এজন্য আজ আমরা রিকভারি করছি। স্ট্রেচিং করে সুইমিং করেছে।’

তিনি আরও বললেন, ‘এটা (বাছাই পার হওয়া) আমি বলবো, আমাদের মেয়েদের এত দিনের যে কষ্ট, যে পথচলা, যে পরিশ্রম মেয়েরা করেছে। তার ফসল আমরা পেয়েছি। মেয়েরা একটা ইতিহাস গড়েছে, আমাদের আরেকটা ম্যাচ আছে। এ ম্যাচটাকেও গুরুত্ব দিচ্ছি। আশা করি, আমাদের মেয়েরা সামনে আরও ভালো করবে।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী