দিনাজপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

দিনাজপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, ০৬:২১আপডেট : ১৮ জুলাই ২০১৯, ১৬:১৭

দিনাজপুর দিনাজপুর সদরের গৌরিপুর এলাকায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বুধবার (১৭ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এই অভিযোগে ইরশাদ আলী (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ইরশাদ আলী ওই এলাকার আমজাদ আলীর ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলা করার সময় ইরশাদ আলী ওই শিশুকে ডেকে একটি ঘরে নিয়ে যায়। এরপর ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী ছুটে এসে ইরশাদ আলীকে আটক করে। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ সেখানে গিয়ে ইরশাদ আলীকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার শিকার শিশুটিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বজলুর রশিদ জানান, ধর্ষণের অভিযোগে এলাকাবাসী একজনকে আটক করে আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার কাছে সোপর্দ করে। পরে বিষয়টি চেয়ারম্যান থানায় অবহিত করলে পুলিশ গিয়ে তাকে নিয়ে আসে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা  
অটোরিকশার অবৈধ বিদ্যুতের ব্যবহার বন্ধে অভিযান, লাইন কাটতে গিয়ে উত্তেজনা  
ভ্রমণের তালিকায় নতুন গন্তব্য বিদেশি ফার্মেসি, লক্ষ্য সানস্ক্রিন
ভ্রমণের তালিকায় নতুন গন্তব্য বিদেশি ফার্মেসি, লক্ষ্য সানস্ক্রিন
কিশোরদের জন্য আলাদা ‘চ্যাটজিপিটি’, থাকছে বাড়তি নিরাপত্তা ও নিয়ন্ত্রণ
কিশোরদের জন্য আলাদা ‘চ্যাটজিপিটি’, থাকছে বাড়তি নিরাপত্তা ও নিয়ন্ত্রণ
রঙিন সবজির সালাদে জমবে স্বাস্থ্যকর স্বাদ
রঙিন সবজির সালাদে জমবে স্বাস্থ্যকর স্বাদ
সর্বাধিক পঠিত
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
মৃত্যুদণ্ডে ফাঁসির বদলে ইনজেকশনের আবেদন, সুপ্রিম কোর্টের ‘না’
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
ব্যাংকের বাইরে টাকা জমানোর নতুন সুযোগ, ১০ শতাংশ বরাদ্দ শুধু ব্যক্তিদের 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস 
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা
মহাসড়কে এআই ক্যামেরার অ্যাকশন শুরু, ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা