গলা কেটে হত্যা ও গণপিটুনিতে খুনি নিহতের ঘটনায় মামলা

নেত্রকোনা প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ০৭:৪৫আপডেট : ২০ জুলাই ২০১৯, ০৭:৫৩

গলা কেটে হত্যা ও গণপিটুনিতে খুনি নিহতের ঘটনায় মামলা নেত্রকোনা জেলা শহরে প্রকাশ্য দিবালোকে শিশু সজিবের গলা কাটা মাথা নিয়ে ঘুরে বেড়ানো এবং গণপিটুনিতে খুনি রবিন নিহতের ঘটনায় দুইটি মামলা হয়েছে। সজিব হত্যার ঘটনায় শিশুটির বাবা রইস উদ্দিন বাদি হয়ে রবিনের নাম উল্লেখ করে অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অন্যদিকে গণপিটুনিতে শিশু হত্যাকারী রবিন নিহতের ঘটনায় নেত্রকোনা মডেল থানার এএসআই  রফিক বাদি হয়ে অজ্ঞাত সংখ্যক ব্যাক্তিকে আসামি করে অপর মামলাটি দায়ের করেন।
নেত্রকোনা জেলা পুলিশ শুক্রবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং-এর আয়োজন করে। ব্রিফিংয়ে পুলিশ সুপার জয়দেব চৌধুরী বলেন, সাংবাদিকরা ঘটনার বাস্তব চিত্র তুলে ধরলেও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ফেসবুকে কতিপয় লোক ছেলেধরা ও পদ্মা সেতুতে ছেলে শিশুদের মাথা দেওয়ার কথা বলে গুজব ছড়াচ্ছে। এটি আদৌ সত্য নয়, নিতান্তই অসত্য ও বিভ্রান্তিমূলক। তিনি এ ধরনের গুজব না ছড়াতে সবার প্রতি অনুরোধ জানান। পাশাপাশি অভিভাবকদেরও আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন।

প্রেস ব্রিফিংয়ে অবশ্য নৃশংস এ হত্যাকাণ্ডের কারণ জানানো হয়নি। পুলিশ সুপার জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শিগগিরই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটিত হবে বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য, বৃহস্পতিবার নেত্রকোণায় রবিন নামের এক যুবক শিশু সজিবের মস্তক নিয়ে মাতলামির সময় ব্যাগ থেকে শিশুটির গলাকাটা মস্তক মাটিতে পড়ে যায়। এ ঘটনা দেখতে পেয়ে উত্তেজিত জনতা তাকে ধাওয়া করে নিউটাউন পঁচা পুকুর (অনন্ত পুকুর) পাড়ে গণপিটুনিতে হত্যা করে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম