আগস্টের মধ্যে মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত: প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ১৪:৫৬আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৫:১৯

জাতির পিতার সমাধিতে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদের শ্রদ্ধা  প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ‘আগামী মাসের (আগস্ট) মধ্যে মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্ত হয়ে যাবে। সেখানে নতুন শ্রমিক নিয়োগও শুরু হবে। এ ব্যাপারে সে দেশের সঙ্গে কথা হয়েছে। প্রথম ধাপের কাজও শেষ হয়েছে।’
শনিবার (২০ জুলাই) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অবৈধভাবে বিদেশ পাড়ি দেওয়ার বিষয়ে দালাল ও এজেন্টদের হুঁশিয়ার করে তিনি বলেন, ‘আমার প্রথম কাজই হবে তাদের (দালাল) ধরা, যারা অবৈধভাবে বিদেশে লোক পাঠায়। আমি চাই না আমাদের দেশের কোনও মানুষ অবৈধভাবে বিদেশ যেতে গিয়ে মারা যাক।’
তিনি এটাকে মৃত্যু না বলে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে দালালদের ব্যাপারে সজাগ এবং তাদের আইনের হাতে সোপর্দ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এর আগে মন্ত্রী বেলা ১২টায় জাতির পিতার সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় তার সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী জুলহাস, যুগ্ম-সচিব জাহিদ হোসেন, মোজাফ্ফর হোসেন, বোয়েসেলের নির্বাহী পরিচালক মরণ কুমার চক্রবর্তী, বায়রার সভাপতি বেনজির আহম্মেদ এমপি, মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইলিয়াস হোসেন, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ শামীম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী মিয়া, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইব্রাহীম আলী, সাধারণ সম্পাদক কিবরিয়া হেলাল, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কামাল আহম্মেদ গোপালগঞ্জ প্রমুখ।

/ওআর/এমএমজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম