আমাদের কাজ হলো আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ জুলাই ২০১৯, ১৯:৫০আপডেট : ২১ জুলাই ২০১৯, ২০:০১

আমাদের কাজ হলো আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিটি বিভাগীয় শহরে একটি করে ক্যান্সার ও কিডনি হাসপাতাল এবং জেলা শহরে ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন। তিনি বলেছেন, ‘দেশে এক কোটি লোক ডায়াবেটিস রোগে আক্রান্ত, ৪০ লাখ লোক জানেন না তাদের ডায়াবেটিস আছে। আমাদের কাজ হলো, আপনাদের দেখাশুনা করা ও আপনাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। মানুষের চাহিদা খাদ্য, বাসস্থান, শিক্ষা; তার থেকে বড় চাহিদা হলো চিকিৎসা সেবা। অসুস্থ্য  থাকলে সেই জাতি উন্নয়ন করতে পারে না।’

রবিবার (২১ জুলাই) দুপুরে মানিকগঞ্জ হিজুলীতে ৫০ শয্যার ডায়াবেটিস হাসপাতাল উদ্বোধন শেষে ডায়াবেটিস সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধন শেষে মন্ত্রী আরও বলেন, ‘স্বাস্থ্য সেবায় আমরা অনেক উন্নতি করেছি। বিএনপি জামায়াতের সময় আমাদের গড় আয়ু ছিল ৬০ বছর, এখন আমাদের গড় আয়ু ৭৩ বছর। এখনও দেশে অর্ধেক গর্ভবতী নারীর সন্তান প্রসব হয় বাড়িতে। এতে মাতৃ ও শিশু মৃত্যু বেশি হচ্ছে। মাতৃ ও শিশু মৃত্যু কমিয়ে আনতে হলে গর্ভবতী নারীদের হাসপাতালে প্রসবের বিষয়টি নিশ্চিত করতে হবে।’ সেই সঙ্গে ১৮ বছরের আগে কোনও মেয়েকেই বিয়ে না দেওয়ার জন্য তিনি অভিভাবকদের আহ্বান করেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের