ছেলেধরা সন্দেহে মানসিক প্রতিবন্ধী নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর

মাদারীপুর প্রতিনিধি
২২ জুলাই ২০১৯, ১৮:২৬আপডেট : ২২ জুলাই ২০১৯, ১৮:৩৫

মাদারীপুরে ছেলেধরা সন্দেহে মানসিক প্রতিবন্ধী নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর মাদারীপুর সদর উপজেলার ধূরাইল ইউনিয়নের বৈরাগীর হাট এলাকায় ছেলেধরা সন্দেহে এক নারীকে আটক করে গাছের সঙ্গে বেঁধে মারধর করেছে এলাকাবাসী। সোমবার (২২ জুলাই) সকালে ওই নারীকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় ওই নারী পরিচয় ও ঠিকানা সঠিকভাবে বলতে না পারায় তাদের সন্দেহ হয়। স্থানীয় অতি উৎসাহীরা তাকে মারধর শুরু করে।

মাদারীপুর সদর থানার ওসি শওগাতুল আলম জানান, মারধরের সময় মাদারীপুরের কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা ওই নারীকে মারধরে বাধা দেন এবং সদর থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা ওই নারীকে ছেড়ে দেয়।

ওসি বলেন, ‘ওই নারীকে উদ্ধারের জন্য দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তিনি একজন মানসিক প্রতিবন্ধী। তার পরিচয় নিশ্চিত হওয়ার পর এলাকাবাসী তাকে ছেড়ে দিয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ