চমেকে মালামাল রাখার কক্ষে আগুন, ৫০ হাজার টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ জুলাই ২০১৯, ১৪:০০আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৪:০৯

চমেক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে মালামাল রাখার একটি পরিত্যক্ত কক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার (২৩ জুলাই) ভোর রাত সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোর সাড়ে ৫টার দিকে ওই কক্ষটিতে আগুন লাগে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিটের  ৯টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়েছে। ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই কক্ষটি মানসিক রোগ বিভাগের একজন অধ্যাপকের নামে বরাদ্দ ছিল। কিন্তু জরাজীর্ণ থাকায় তিনি ওই কক্ষে বসতেন না। তাই ওই কক্ষে মালামাল রাখা হতো।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ