ছেলেধরা সন্দেহে ভ্যানচালককে গণপিটুনি, গ্রেফতার ৬

টাঙ্গাইল প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ১৬:২২আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৭:০০

ভ্যানচালককে গণপিটুনি দেওয়ায় গ্রেফতার ছয় ব্যক্তি টাঙ্গাইলের কালিহাতীতে ছেলেধরা সন্দেহে মিনু মিয়া (৩০) নামে এক ভ্যানচালককে গণপিটুনি দেওয়ায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ( ২২ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো– উপজেলার নাগা চৌধুরীবাড়ী গ্রামের মৃত তরিকুল আলম সিদ্দিকির ছেলে মাইনুল হক হিটু (৩৭), একই গ্রামের সন্তোষচন্দ্র মালুর ছেলে প্রভাত চন্দ্র মালু (১৯), আনোয়ার হোসেন খানের ছেলে শিশির আহম্মেদ খান (৩২), মৃত নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান তালুকদার (৪৭), আনোয়ার হোসেন খানের ছেলে ওমর (৩২) এবং একই উপজেলার পালিমা গ্রামের ফজলু মিয়ার ছেলে আলামিন ইসলাম (১৯)। 

শফিকুল ইসলাম বলেন, ‘গত ২১ জুলাই  ছেলেধরা সন্দেহে কালিহাতীর সয়া হাটে ভ্যানচালক মিনু মিয়াকে গণপিটুনি দেয় স্থানীয়রা। কিন্তু তিনি ছেলেধরা নন। তিনি হাটে মাছ ধরার জাল কিনতে গিয়েছিলেন। পরে এ ঘটনায় আহতের ভাই রাজিব হোসেন সোমবার রাতে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘জেলায় এর আগে আরও দুজনকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দেয় স্থানীয়রা। কিন্তু তারাও ছেলেধরা ছিলেন না।’

কাউকে ছেলেধরা বলে সন্দেহ হলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানান এই পুলিশ কর্মকর্তা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক