ছেলেধরা সন্দেহে সিরাজগঞ্জে গণপিটুনি, মাদ্রাসার অধ্যক্ষসহ আটক ৪

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ১৯:২৭আপডেট : ২৩ জুলাই ২০১৯, ১৯:৪১

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়ায় ছেলেধরা সন্দেহে আলম নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে পুলিশ। এই ঘটনায় মাদ্রাসা অধ্যক্ষসহ চারজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে পাইকপাড়ার দারুল কোরআন কওমি মাদ্রাসায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভুক্তভোগী আলম পৌর এলাকার গয়লা বটতলার আব্দুর রহিমের ছেলে। সে একজন মাদকাসক্ত। ভোরে মাদ্রাসায় চুরি করতে গিয়ে জানালা দিয়ে ঢোকার সময় ছেলেধরা সন্দেহে তাকে গণপিটুনি দেয় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ আরও কিছু জনতা। খবর পেয়ে পুলিশ মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, পাইকপাড়া গ্রামের মো. আয়নাল, মোকলেছুর রহমান ও আব্দুল আওয়াল নামে চার জনকে আটক করে থানায় নিয়ে আসে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ জানান, আরম এখন চিকিৎসাধীন রয়েছে।

সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত আলম আসলে মাদকাসক্ত ও ছিচকে চোর। এই ঘটনায় অধ্যক্ষসহ চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম