পরিমাপ আইন না মানায় গাজীপুরে ৮ দোকানকে ৯৮ হাজার টাকা জরিমানা

গাজীপুর প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ০১:৪১আপডেট : ২৫ জুলাই ২০১৯, ০১:৪২

পরিমাপ আইন না মানায় গাজীপুরে ৮ দোকানকে ৯৮ হাজার টাকা জরিমানা

গাজীপুর জেলা শহরের ৮টি দোকানের মালিককে বিভিন্ন ধারায় ৯৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ জুলাই) দুপুরে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি জানান, গাজীপুর জেলা শহরের জয়দেবপুর বাজার এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন- ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের জন্য মানিক বস্ত্রালয়কে ১৫ হাজার টাকা, ঢাকা স্টাইল টেইলার্স অ্যান্ড ফেব্রিকসকে ৫ হাজার টাকা, দুলাল সুইটমিট অ্যান্ড কনফেকশনারিকে ২০ হাজার টাকা, রসের মিষ্টিকে ৩৫ হাজার টাকা, মেসার্স রাফি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর বিভিন্ন ধারা ভঙ্গ করায় প্রান্ত অ্যান্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা, পঙ্কজ ট্রেডার্সকে ৫ হাজার টাকা এবং দুলাল ট্রেডার্সের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই’র ইন্সপেক্টর ও পাট অধিদফতরের ইন্সপেক্টররা উপস্থিত ছিলেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান