বগুড়ার শাখারিয়া ইউনিয়নে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

বগুড়া প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ২০:১২আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২০:৩৭

কামরুল হুদা উজ্জ্বল বগুড়ার সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী (আনারস) উপজেলা যুবলীগের সহ-সভাপতি প্রভাষক কামরুল হুদা উজ্জ্বল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন পাঁচ হাজার ১৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের (নৌকা) প্রভাষক এনামুল হক রুমি পেয়েছেন তিন হাজার ১২৪ ভোট।

নির্বাচন অফিস সূত্র জানায়, এখানে মোট ১১ হাজার ২৯৭ ভোটারের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৭৩৮ জন ও মহিলা ভোটার পাঁচ হাজার ৫৫৯ জন।

নয়টি কেন্দ্রে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কদিমপাড়া গ্রামের অধিবাসী আজাহার আলী জানান, এমন নিরাপত্তা ব্যবস্থা তিনি আগে কখনও দেখেননি। নির্বাচনের দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর শতাধিক সদস্য। র‌্যাব ও বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহল দিয়েছেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসাইন, দুজন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান, ওসি (ডিবি) আসলাম আলীর নেতৃত্বে ডিবি পুলিশ, নয়টি কেন্দ্রে সাব-ইন্সপেক্টরদের নেতৃত্বে ভোট কেন্দ্রে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এএসএম জাকির হোসেন জানান, ভোটগ্রহণ হয়েছে শান্তিপূর্ণভাবে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলেন তৎপর।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।

উল্লেখ্য, শাখারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি পদত্যাগ করায় শাখারিয়ায় এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে