চৌমুহনীতে ৩ দোকানে আগুন: ব্যাপক ক্ষয়ক্ষতি

নোয়াখালী প্রতিনিধি
২৫ জুলাই ২০১৯, ২০:৩৯আপডেট : ২৫ জুলাই ২০১৯, ২০:৪৩

চৌমুহনীর তিন দোকান আগুন লেগে পুড়ে ছাই

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে আগুন লেগে ৩টি দোকান পুড়ে গেছে। এরমধ্যে একটি হার্ডওয়্যার ও আরেকটি ইলেকট্রনিক্স সামগ্রীর পাইকারি দোকান ছিল। অপরটি খাবারের দোকান। আগুনে অন্তত ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

বুধবার (২৪ জুলাই) মধ্যরাতে চৌমুহনীর করিমপুর রোডে এ আগুন লাগার ঘটনা ঘটে।

চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির জানান, রাত সাড়ে ১২টার দিকে করিমপুর রোডের আল মামুন হার্ডওয়্যার থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত ঘটে। পরে পাশের শাহী বিরানি হাউজসহ পাশের আরেকটি ইলেকট্রনিক্সের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ টাকা পুড়ে অন্তত ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।

চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে চৌমুহনী স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতিগ্রস্থদের দেওয়া তথ্য মতে ধারণা করা হচ্ছে আল মামুন হার্ডওয়্যার থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে এ আগুনের সূত্রপাত হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের