যশোরে বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু

যশোর প্রতিনিধি
২৬ জুলাই ২০১৯, ০৪:০৭আপডেট : ২৬ জুলাই ২০১৯, ০৪:০৯

বিদ্যুৎস্পৃষ্ট

যশোরে বিদ্যুতায়িত মতিয়ার রহমান (৪৮) ও কবির গাজী (৩৫) নামে দুই জন কারখানা শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

তারা শহরতলীর আহাদ জুট মিলসের ঢালাই কারখানার শ্রমিক ছিলেন। নিহত মতিয়ার যশোর সদরের ফতেপুর ইউনিয়নের নালিয়া গ্রামের আক্কাস মোল্যার ছেলে এবং কবির গাজী একই ইউনিয়নের সুলতানপুর এলাকার মোসলেম গাজীর ছেলে।

জুট মিলের ২ নম্বর ইউনিটের ম্যানেজার কামরুজ্জামান বলেন, অন্যদিনের মতো বৃহস্পতিবার সকালেও শ্রমিকরা ঢালাই কারখানায় কাজ করছিলেন। সেসময় গরমের কারণে মতিয়ার রহমান সেখানে থাকা স্ট্যান্ড ফ্যানের সুইচ অন করতে গিয়ে বিদ্যুতায়িত হন। তাকে রক্ষা করতে গিয়ে কবির গাজীও বিদ্যুতায়িত হন। অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে। এরপর মিলের গাড়িতে করে তাদের দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস বলেন, ‘হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের