অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ০১:০৭আপডেট : ২৯ জুলাই ২০১৯, ০১:১৭

ঝালকাঠি ঝালকাঠির সুগন্ধা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ড্রেজার ব্যবসায়ীকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৮ জুলাই) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. বশির গাজী অভিযান চালিয়ে প্রত্যেক মালিককে ৭৫ হাজার টাকা করে জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকটি চক্র স্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন দিয়ে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছিলেন। রবিবার দুপুরে খবর পেয়ে জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী অভিযান চালান। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ড্রেজার মলিক কামাল হাওলাদার, কাইয়ুম ও রিয়াজ হোসেনকে ৭৫ হাজার টাকা করে মোট দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী বলেন, নদী ভাঙন রোধ ও পরিবেশ রক্ষায় অবৈধ ড্রেজার মলিক বা বালু ব্যবসায়ীদের নদী থেকে বালু উত্তোলন করতে দেওয়া হবে না। এ ব্যাপারে জেলা প্রশাসন সব সময় সতর্ক দৃষ্টি রাখবে বলেও জানান তিনি।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী