ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে লক্ষ্মীপুরে শিবিরকর্মী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০১৯, ১৬:৫২আপডেট : ২৯ জুলাই ২০১৯, ১৬:৫৪

গুজব ছড়ানোর অভিযোগে আটক দিদারুল ইসলাম দিদার ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগে দিদারুল ইসলাম দিদার (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। সোমবার (২৯ জুলাই) দুপুর ১২টায় লক্ষ্মীপুর র‌্যাব ক্যাম্পে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা (এসপি)। আটক দিদারুল ইসলাম দিদার নোয়াখালী জেলা সদরের উত্তর ফকিরপুর গ্রামের মো. শামছুল আলমের ছেলে। তিনি সুধারাম থানাধীন দারুল ইসলাম মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক ও ছাত্রশিবিরের কর্মী।
লিখিত বক্তব্যে লক্ষ্মীপুর র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক নরেশ চাকমা বলেন, ‘গুজব রটনাকারী দিদারুল ইসলাম দিদার গোয়েন্দা নজরদারিতে ছিল। রবিবার বিকালে নোয়াখালী সদর উপজেলার উত্তর ফকিরপুর গ্রামের আনোয়ারা মঞ্জিলের সামনে থেকে তাকে আটক করে র‌্যাবের একটি দল। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অভিযোগের দায় স্বীকার করে দিদার।’
র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নামে-বেনামে একাধিক আইডি রয়েছে দিদারের। এসব আইডি থেকে মিথ্যা, উসকানিমূলক ও সরকারবিরোধী বিভিন্ন স্ট্যাটাস পোস্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টি করতো দিদার। এমনকি প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করে স্ট্যাটাস পোস্ট করাসহ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চালিয়ে আসছে। এ কাজে মোবাইলসহ বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে দিদার।’

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি