হবিগঞ্জে ৮ জন ডেঙ্গু আক্রান্ত, আশঙ্কাজনক ৪ জনকে পাঠানো হয়েছে ঢাকায়

হবিগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ১৮:০৯আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১৮:১৩

 রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হবিগঞ্জে ডেঙ্গু আক্রান্ত আট জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চার জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

এছাড়া দুই জনকে সিলেটে ও দুই জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব।

তিনি জানান, আক্রান্তরা ঢাকা থেকে জ্বর নিয়ে এসে হাসপাতালে ভর্তি হন। পরে তাদের পরীক্ষা করে ডেঙ্গুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তিনি বলেন, গত দুই দিনে হবিগঞ্জ সদর হাসপাতালে আট জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তারা ঢাকায় কর্মরত থাকা অবস্থায় ডেঙ্গুতে আক্রান্ত হয়। পরে হবিগঞ্জ আসার পর বিষয়টি তারা জানতে পেরে হাসপাতালে ভর্তি হন। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় চার জনকে ঢাকা পাঠানো হয়েছে। এছাড়া দুই জনকে সিলেটে ও দুই জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ