কুমিল্লায় সেপটিক ট্যাংকে ডুবে দুই শ্রমিকের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ১৯:৫৬আপডেট : ৩০ জুলাই ২০১৯, ২০:০৫

কুমিল্লা কুমিল্লার নাঙ্গলকোটে সেপটিক ট্যাংকের পানিতে ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় নাঙ্গলকোট পৌরসভার চৌগুরি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন নাঙ্গলকোট পৌরসভার চৌগুরি গ্রামের হাবিবুল্লাহর ছেলে মো. আবুল কালাম (২০) ও নাওগোদা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ইয়াছিন (১৮)।

নাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকালে নাঙ্গলকোট পৌরসভার চৌগুরি গ্রামে সুরুজ মিয়ার ছেলে শাহজাহান মিয়ার নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া কাঠ তুলতে যান দুই শ্রমিক। পানি ভর্তি ট্যাংকে নেমে তারা ডুবে যান। শ্রমিকদের উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের