বগুড়ায় শোক দিবসের কর্মসূচিতে আওয়ামী আইনজীবী পরিষদের দু’পক্ষের হাতাহাতি

বগুড়া প্রতিনিধি
০২ আগস্ট ২০১৯, ১৫:৪০আপডেট : ০২ আগস্ট ২০১৯, ১৫:৪৭

সংঘর্ষে ভেঙে ফেলা  চেয়ার বগুড়ায় জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী দলীয় কর্মসূচির প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দু’পক্ষের মধ্যে হাতাহাতি, চেয়ার ও দরজা ভাঙচুরের ঘটনা ঘটেছে। অ্যাডভোকেটস বার সমিতির গওহর আলী ভবনের সামনে এ ঘটনায় উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু এবং প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি নরেশ মুখার্জী পরস্পরকে দায়ী করেছেন। ঘটনাটি কেন্দ্রীয় ও জেলা নেতাদের অবহিত করে বিচার চাওয়া হয়েছে।

এ বিষয়ে নরেশ মুখার্জী বলেন, ‘জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। প্রথম দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ব্যাজ লাগানোর কথা ছিল। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম মন্টুর উদ্বোধনের কথা থাকলেও তিনি কর্মসূচিতে যাননি। বেলা সাড়ে ১২টা পর্যন্ত অপেক্ষা করার পর নেতাকর্মীরা ব্যাজ ধারণ করেন। এ ব্যাজ পরার কারণে রেজাউল করিম মন্টু কিছু জুনিয়র আইনজীবী বহিরাগতদের নিয়ে গওহর আলী ভবনের সামনে তাদের ওপর হামলা চালান।’

অপরদিকে রেজাউল করিম মন্টু বলেন, ‘তার উপস্থিতিতে ব্যাজ ধারণের কথা থাকলেও নরেশ মুখার্জি ও তার পক্ষের লোকজন আগেই ব্যাজ ধারণ করেন। অ্যাডভোকেট প্রিন্স ও শাহরিয়ার ফাহিম এ ব্যাপারে নরেশ মুখার্জীকে বলেন, মন্টু ভাইকে ছাড়া আপনারা ব্যাজ ধারণ করলেন কেন? তখন নরেশ জানান, অ্যাডভোকেট লুৎফে আল গালিব জাহিদ তাদের ব্যাজ লাগিয়ে দিয়েছেন। পরে জাহিদ জানান, তিনি কাউকে ব্যাজ পরে দেননি। এ সময় গালিব ফোনে নরেশের কাছে কৈফিয়ত চাইলে তিনি (নরেশ) ক্ষিপ্ত হয়ে তাকে (মন্টু) অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তখন তিনিও (মন্টু) নরেশকে গালিগালাজ করেছেন। কিছুক্ষণের মধ্যে নরেশ ও তার পক্ষের লোকজন আমার চেম্বারের দরজা ভেঙে ফেলেন।’
বগুড়া সদর থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের দু’পক্ষের মধ্যে বিরোধের সময় ফোর্স পাঠানো হয়েছিল। বিকাল পর্যন্ত কোনও পক্ষ থানায় অভিযোগ করেনি।
হামলার ঘটনায় আহতরা হলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ও স্পেশাল পিপি নরেশ মুখার্জি, যুগ্ম সম্পাদক ও দ্বিতীয় নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি আশেকুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন পায়েল, দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি কাজী রবিউল আলম মিঠু এবং ভারপ্রাপ্ত পিপি নুরুস সালাম সাগর, বেনজীর ও রুমু।

 

/ওআর/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম