পুলিশ-সাংবাদিক আত্মার আত্মীয়: ব্রাহ্মণবাড়িয়ার এসপি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ১৫:৪৩আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৫:৫২

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য ও উদ্দেশ্য এক বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আনিসুর রহমান। আজ শনিবার (৩ আগস্ট) দুপুর সারে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, ‘এই দুই পেশার মানুষ দেশের কল্যাণে, মানুষের কল্যাণে কাজ করে। পুলিশ-সাংবাদিক একে অপরের আত্মার আত্মীয়।’

এসপি বলেন, ‘সাংবাদিকরা হলেন সমাজের স্বচ্ছ দর্পণ। এ দর্পণে সবকিছু পরিষ্কারভাবে দেখা যায়। গঠনমূলক কাজের জন্য আপনারা সাংবাদিকরা আমাদের উৎসাহ দেবেন। আমরা কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করবো। ব্রাহ্মণবাড়িয়া জেলায় অপরাধসহ যত সমস্যা আছে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সেসব সমস্যা সমাধান করবো।’

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পির সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেসক্লাবের সহসভাপতি আল আমিন শাহীন, সহসভাপতি মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ মো. শাহজাদা, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, সাবেক সভাপতি মো. আরজু ও সৈয়দ মিজানুর রেজা, সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান। এসময় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের