কোটালীপাড়ায় নির্মল সেনের জন্মদিন পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৯, ১৭:৩০আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ১৭:৩৩

নির্মল সেন (ছবি: সংগৃহীত)

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, লেখক ও মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৮৯তম জন্মদিন পালিত হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। নির্মল সেন স্মৃতি সংসদ নানা কর্মসূচির মধ্য দিয়ে জন্মদিন পালন করে।

নির্মল সেন স্মৃতি সংসদের সভাপতি মিজানুর রহমান বুলুর সভাপতিত্বে শনিবার (৩ আগস্ট) উপজেলার দিঘীরপাড় গ্রামে নির্মিত নির্মল সেন স্কুল অ্যান্ড মহিলা কলেজ চত্বরে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা হয়।

স্কুলজীবন থেকে নির্মল সেনের রাজনৈতিক জীবন শুরু হয় ‘ভারত ছাড়ো’ আন্দোলনের মাধ্যমে। কলেজ জীবনে তিনি অনুশীলন সমিতির সক্রিয় সদস্য ছিলেন। পরবর্তী সময়ে তিনি আরএসপিতে যোগ দেন। দীর্ঘদিন শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদক পদে পাওয়া গেছে তাকে। রাজনীতি করতে গিয়ে নির্মল সেনকে জীবনের অনেকটা সময় কাটাতে হয়েছে জেলে।

১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেছিলেন নির্মল সেন। এরপর দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা পত্রিকায় সাংবাদিকতা করেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন তিনি। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ে অতিথি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন।

উল্লেখ্য, নির্মল সেন ১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দিঘীরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ২০১৩ সালের ৮ জানুয়ারি তিনি মারা যান। 

/এএইচ/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম